টিনের সেপাইর গল্প
টিনের সেপাইয়েরকথা এক সময় পঁচিশটা টিনের সেপাই ছিল। তারা সবাই ভাইভাই, কারণ সবাই একটা পুরনো টিনের হাত গলিয়ে তৈরি। সবার হাতেবন্দুক, সবাই তক্তার মতো খাঁড়া দাড়িয়ে, সকলেরলাল আর নীল সৈনিকের পোশাক, সবাই দেখতে ভারি মজাদার। পৃথিবীতেজন্ম নেবার পর, যেই ওদের বাক্সের ঢাকনি খোলা হল, অমনি প্রথমযে কথা ওদের কানে গেল, তা হল, ‘টিনেরসেপাই ! একটি ছোটো ছেলেআনন্দে হাততালি দিয়ে ঐ কথা বলল। সেপাইগুলোকে সেজন্মদিনে উপহার পেয়েছিল। তার পর সে টেবিলের উপরেতাদের সাজিয়ে রাখল। সেপাইদের মধ্যে একচুল তফাত নেই। শুধুএকটা অন্যদের চাইতেএকটু অন্যরকম, কারণ তার মোটে একটা ঠ্যাং। ওকেই কিনা সবার শেষেতৈরি করা হয়েছিল, টিনে কুলোয় নি বলে। সেযাই হোক, অন্যরা দুঠ্যাঙে যেমন মজবুত হয়ে দাঁড়িয়েথাকত ওর এক ঠ্যাঙেও ওতেমনি মজবুত হয়ে দাঁড়াত। আমার মনে হয় ওরইজীবনের নানান ঘটনা তোমাদের শোনাবার যোগ্য । যেটেবিলে টিনের সেপাইরা সাজানো ছিল, তাতেআরো কয়েকটা খেলনাও ছিল। তার মধ্যেসবচাইতে সুন্দর হল পীচ- বোর্ডের তৈরি চমৎকার একটা দুর্গ। দুর্গের ক্ষুদে-ক্ষুদেজানলা দিয়ে ঘরের ভিতরেদেখা যেত। দুর্গের সামনে, একটা ছোটো ...